ফেরিতে ঈদযাত্রা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফেরিতে ঈদযাত্রা শুরু
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩



ফেরিতে ঈদযাত্রা শুরু

ঈদুল ফিতর সামনে রেখে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে মোটরসাইকেল ও যাত্রী পরিবহন শুরু হয়েছে। ফেরিতে ঈদযাত্রার প্রথমদিনেই মোটরসাইকেল আরোহীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা ৫০ মিনিটে মুন্সীগঞ্জের শিমুলিয়া ৪ নম্বর ফেরিঘাট থেকে দেড়শ’র বেশি মোটরসাইকেল নিয়ে প্রথম ফেরি ‘কলমিলতা’ শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়।

শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় আজ থেকে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে মোটরসাইকেল পারাপার করা হবে। প্রাথমিকভাবে দুটি ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। তবে চাপ বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে। শিমুলিয়ায় মোট চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারে ভিআইপি ফেরিঘাট (৪ নম্বর) ব্যবহার করা হচ্ছে। প্রতি তিন ঘণ্টা পরপর শিমুলিয়াঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশ্যে ফেরি ছেড়ে যাবে। ঈদ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার চলবে।

তিনি জানান, মোটরসাইকেল পারাপারে ১৫০ টাকা এবং যাত্রী পারাপারে ৩০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:৪৬:১২   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ