ফরিদপুরে মাদকদ্রব্যসহ ২ যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মাদকদ্রব্যসহ ২ যুবক আটক
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩



ফরিদপুরে মাদকদ্রব্যসহ ২ যুবক আটক

ফরিদপুরে ১০২০ পিস ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিলসহ আজহারুল ইসলাম বাবু ও পারভেজ নামে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে গ্রেফতারদের ফরিদপুর আদালতে পাঠানো হয়।

এর আগে সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুর সদরের কানাইপুরের উলুকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক আজহারুল ইসলাম বাবু (৩১) যশোরের বেনাপোলের দক্ষিণ বারপোতা এলাকার মো. রিয়াজুল ইসলামের ছেলে এবং পারভেজ (২৮) একই এলাকার মো. খোকনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তাদের আটক করা হয়েছে। ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মাদক মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৯:২৪   ৪২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ
সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ