বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩



বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি- রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন সময় সংবাদকে বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সড়ক পথে চার দেশের সাথে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার একমাত্র স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দর। বুধবার (১৯ এপ্রিল) সকাল থেকে আগামী বুধবার (২৬ এপ্রিল) পর্যন্ত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও সাপ্তাহিক ছুটিসহ ৮ দিন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।

উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে বন্ধের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ৪:০৬:৫৮   ৩৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: এমরান সালেহ প্রিন্স
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের
ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ
মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ