বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুলফিতরের নামাজের সময়সূচি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুলফিতরের নামাজের সময়সূচি
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩



বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুলফিতরের নামাজের সময়সূচি

পবিত্র ঈদুলফিতর ১৪৪৪ হিজরি উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। উক্ত জামাতসমূহে নিম্নোক্ত আলেমগণ ইমাম ও মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন।

সকাল ৭টা প্রথম জামাত : বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মওলানা মুফতি মওলানা মিজানুর রহমান ইমামতি করবেন। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারি মোঃ ইসহাক মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন।

সকাল ৮টা দ্বিতীয় জামাত : বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী ইমামতি করবেন। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মোঃ আব্দুল মান্নান মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন ।

সকাল ৯টা তৃতীয় জামাত : ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মোঃ আবু ছালেহ পাটোয়ারী ইমামতি করবেন। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মোঃ আতাউর রহমান মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন।

সকাল ১০টা চতুর্থ জামাত : বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মোঃ এহসানুল হক ইমামতি করবেন। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের প্রধান খাদেম মোঃ শহিদ উল্লাহ মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন ।

সকাল ১০.৪৫টা পঞ্চম ও সর্বশেষ জামাত : বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম ইমামতি করবেন। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মোঃ জহিরুল ইসলাম মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন ।

এ ৫টি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মওলানা মোঃ আব্দুল্লাহ।

আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে সকাল ৯টার জামাতের সাথে একীভূত হবে এবং উক্ত জামাতে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন।

উল্লেখ্য, নামাজে অংশগ্রহণকারী সকল সম্মানিত মুসল্লিকে মসজিদ ও মসজিদের আশপাশে কোনো ধরনের লাইটার, দিয়াশলাই বা যে কোনো ধরনের দাহ্য পদার্থ সঙ্গে নিয়ে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৩৫   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঈদে বলিউডে অভিষেক হচ্ছে আরিফিন শুভর
সৌদির অনুরোধে ৩ পাকিস্তানি সেনাকে মুক্তি দিল আফগানিস্তান
এটিএম কামালের পিতা-মাতা নারী শিক্ষায় আলো জ্বালিয়েছেন: রাব্বি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নতুন প্রধানমন্ত্রী শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন
নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ প্রতিনিধিদলের সাক্ষাৎ
সৌদিতে দেখা গেছে চাঁদ, রোজা শুরু বুধবার
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে রাস্তা আটকে লাঞ্ছনা: অভিযুক্ত কারাগারে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ