আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আ. লীগের জন্ম : ডা. দীপু মনি

প্রথম পাতা » চট্টগ্রাম » আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আ. লীগের জন্ম : ডা. দীপু মনি
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আ. লীগের জন্ম : ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি আওয়ামীলীগকে আন্দোলনের ভয় দেখাচ্ছে। এতে কোনো লাভ হবে না। কারণ, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামীলীগের জন্ম হয়েছে।

রোববার সন্ধ্যায় চাঁদপুর শহরে নিজ বাসভবনে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ঈদ পরবর্তী এক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস করার কারণে এই দল থেকে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এখন বিশ্ব মন্দার কারণে কিছুটা সঙ্কট চললেও শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আরো ঘুরে দাঁড়াবে। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর সদরে তার গ্রামের বাড়ি রামপুর ইউনিয়নের রাঢ়িরচর পাটোয়ারী বাড়িতে এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২২:১৬:১৫   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ