আর্জেন্টিনাকে হারানোর ৩ ঘণ্টা পর শিরোপা জিতল ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » আর্জেন্টিনাকে হারানোর ৩ ঘণ্টা পর শিরোপা জিতল ব্রাজিল
সোমবার, ২৪ এপ্রিল ২০২৩



আর্জেন্টিনাকে হারানোর ৩ ঘণ্টা পর শিরোপা জিতল ব্রাজিল

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিতে নিজেদের শেষ ম্যাচে জয়ের পাশাপাশি ব্রাজিলকে নির্ভর করতে হয়েছিল আরও একটি ম্যাচের ওপর। যার কারণে চূড়ান্ত ফল পেতে আর্জেন্টিনাকে হারানোর পরও প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল সেলেসাও যুবাদের।

সোমবার (২৪ এপ্রিল) রাতে অনূর্ধ্ব-১৭ কোপা আমেরিকার ফাইনাল রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে ৩-২ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে আসে সেলেসাও যুবারা। ৬ দলের এ লড়াইয়ে রাউন্ড রবিন লিগ শেষে টেবিলের সেরা দল চ্যাম্পিয়ন হবে সেটা আগেই নির্ধারণ হয়েছিল।

কিন্তু চ্যাম্পিয়নের দৌড়ে শেষ পর্যন্ত টিকে ছিল ইকুয়েডরও। শেষ ম্যাচের আগে ব্রাজিল ও ইকুয়েডরের যুবাদের পয়েন্ট ছিল সমান ১০। সেলেসাওরা নিজেদের শেষ ম্যাচে জিতলেও সুযোগটা ছিল ইকুয়েডরের সামনেও। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভেনেজুয়েলাকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হতো তারা। ইকুয়েডর লড়াইয়ে নেমেছিল ভোরে। ফলে নিজেরা জয়ের পরও চূড়ান্ত ফলাফল পেতে মাঝে ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছিল প্রায় ৩ ঘণ্টা।

নির্ধারিত সময়ের খেলা শেষে ভেনেজুয়েলা-ইকুয়েডরের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তাতে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করে নেইমারের উত্তরসূরিরা।

ফাইনাল রাউন্ডের সব ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট দাঁড়ায় ১৩। ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান ইকুয়েডরের। সমান ৭ পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা ও চারে ভেনেজুয়েলা। ৪ পয়েন্ট নিয়ে পাঁচে প্যারাগুয়ে আর টেবিলের তলানিতে থাকা চিলি খুলতে পারেনি জয়ের খাতা।

এদিকে এ নিয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রেকর্ড ১৩তম বারের মতো শিরোপা ঘরে তুলল ব্রাজিল। আর্জেন্টিনা শিরোপা ঘরে তুলেছে চারবার। একবার করে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে কলম্বিয়া ও বলিভিয়া।

বাংলাদেশ সময়: ১৪:৩০:৩৯   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ