টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন
সোমবার, ২৪ এপ্রিল ২০২৩



টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের টেকনাফের চাকমারখুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। সোমবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ইতোমধ্যে ৩০টির বেশি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন রোহিঙ্গারা।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই রোকনুজ্জামান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস কাজ করছে। আগুনের তীব্রতা বেশি। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। অনেক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

২১ নম্বর ক্যাম্পের বাসিন্দা কুদ্দুস বলেন, হঠাৎ দেখতে পাই একটি ঘরের ভেতর থেকে আগুন বের হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ২২:১৩:২১   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী
প্রতিটি নাগরিককে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর
পোর্ট কাস্টম মিলে নতুন ধারা সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জব্দ
কুমিল্লা বোর্ডে এসএসসি’তে জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ