ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে: বন ও পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে: বন ও পরিবেশমন্ত্রী
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩



ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে: বন ও পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, পরিকল্পিতভাবে ঢাকার নিউমার্কেট ও বঙ্গবাজারসহ বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে। আগুন লাগিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যারা দেশ ও জনগণের জান মালের ক্ষতি করতে চায় এমন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। এরা দেশ ও জাতির শত্রু।

পরিবেশমন্ত্রী মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার জেলার জুড়ীতে মন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা এদেশকে ধ্বংস করে দিতে চায়। প্রধানমন্ত্রী বলেছেন যারা ষড়যন্ত্র করে আগুন লাগাচ্ছে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ সময় তিনি আরো বলেন, দেশের সকল মানুষের পাশাপাশি বড়লেখা ও জুড়ীর সাধারণ মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আছে এবং থাকবে।

তিনি বলেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ‌। সরকার মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী বলেই দেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনা। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি ২০৪১ সালের ভিশন বাস্তবায়ন ও দেশের উন্নতির ধারাকে অব্যাহত রাখতে আওয়ামীলীগের বিকল্প নেই বলে জানান।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে‍‍`র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সাগরনাল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:২৪:১৫   ৩৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক
সৌদিতে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ ফেরাতে আকুতি
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ