য়্যুভেন্তাসকে বিদায় করে ফাইনালে ইন্টার

প্রথম পাতা » খেলাধুলা » য়্যুভেন্তাসকে বিদায় করে ফাইনালে ইন্টার
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩



য়্যুভেন্তাসকে বিদায় করে ফাইনালে ইন্টার

সান সিরোয় বুধবার (২৬ এপ্রিল) কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে জয় পায় ইন্টার। দলের হয়ে জয়সূচক গোলটি করেন ফেদেরিকো ডিমারকো। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা।

সান সিরোয় বুধবার (২৬ এপ্রিল) কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে জয় পায় ইন্টার। দলের হয়ে জয়সূচক গোলটি করেন ফেদেরিকো ডিমারকো। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা।

পুরো ম্যাচে বল দখলে য়্যুভেন্তাস এগিয়ে থাকলেও, আক্রমণে বেশ এগিয়ে ছিল ইন্টার মিলান। ম্যাচের ১৫ মিনিটে গোল করে দলকে উচ্ছ্বাসে ভাসান ডিমারকো। বারেল্লার থ্রু বল পেয়ে বাঁ পায়ে শট নিয়ে বল জালে জড়ান এই ইতালিয়ান ডিফেন্ডার।

গত বছরের কোপা ইতালিয়ার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেখানেও য়্যুভেন্তাসকে ৪-২ গোলে পেনাল্টি শুট আউটে হারিয়ে শিরোপা জিতেছিল ইন্টার।

এদিকে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মুখোমুখি হবে ফিওরেন্তিনা ও ক্রিমোনেসে। প্রথম লেগে ২-০ গোলের সহজ জয় পেয়েছিলো ফিওরেন্তিনা। ফলে দ্বিতীয় লেগেও ভালোভাবেই এগিয়ে থাকবে তারা।

বাংলাদেশ সময়: ১৩:৩৩:৩৪   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ