রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩



রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ৬৪ পিস ইয়াবা, ২১ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪২.৫ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:৩৮   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ