‘আমরা একে অপরের সব চেয়ে বড় ফ্যান’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘আমরা একে অপরের সব চেয়ে বড় ফ্যান’
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



‘আমরা একে অপরের সব চেয়ে বড় ফ্যান’

শুটিং, সিরিজের প্রচার, মেয়ে আর সংসার নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার এই ব্যস্ততা বাড়িয়েছে নতুন ওয়েব সিরিজ ‘সিটাডেল’।

এরই মধ্যে মুম্বাই, লন্ডন, রোম, লস অ্যাঞ্জেলেসে প্রিমিয়ার হয়েছে সিটাডেলের। এখন পর্যন্ত প্রায় সব প্রিমিয়ারেই প্রিয়াঙ্কার সঙ্গেই দেখা গেছে নিক জোনাসকে। লালগালিচায় এসে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন হলিউডের এ মুহূর্তের অন্যতম জনপ্রিয় ও চর্চিত জুটি। লন্ডন থেকে রোম, নিজেদের প্রেমের রঙে লাল গালিচায় রং ভরেছেন প্রিয়ঙ্কা ও নিক। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের প্রিমিয়ারে প্রিয়াঙ্কার পাশে দেখা গেল না নিককে।
কিন্তু কোথায় ছিলেন তিনি?

উত্তর পাওয়া গেল প্রিয়াঙ্কার কাছেই। সে দিন জোনাস ব্রাদার্সের কনসার্ট থাকায় প্রিমিয়ারে আসতে পারেননি নিক। তবে প্রিয়াঙ্কা যাতে থাকতে পারেন, তার জন্য কনসার্ট এক ঘণ্টা পিছিয়েও দিয়েছেন তিনি।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা দুজনের একে অপরের সব থেকে বড় ফ্যান। আমরা একে অপরের জন্য তালি বাজাতে সব সময় উপস্থিত থাকার চেষ্টা করি। এটাই আমাদের পরিবার।’

দিন কয়েক আগেই এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, নিকের মধ্যে নিজের প্রয়াত বাবার ছাপ দেখতে পান তিনি।

প্রিয়াঙ্কা বলেন, আমার মা যখন প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন, তখন তিনি বাবার চেয়ে অনেক বেশি রোজগার করতেন। বাবা কখনও তাতে বাধা দেননি। নিকের মধ্যেও আমি এই গুণটা দেখি। আমার সাফল্যে ও হীনম্মন্যতায় ভোগে না। বরং আমার সাফল্যে আমার চেয়েও ওর উৎসাহ কয়েক গুণ বেশি।

প্রিয়াঙ্কার এই কথা যে অক্ষরে অক্ষরে সত্যি, তার প্রমাণ দিয়েছেন নিক। লন্ডনে ‘সিটাডেল’-এর প্রিমিয়ারে লাল পোশাকে লাস্যময়ী রূপে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। রেড কার্পেটে প্রিয়াঙ্কার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার পরেও প্রিয়ঙ্কার ওপর থেকে চোখ সরাতে পারছিলেন না নিক। শুধু তা-ই নয়, পরে সরে দাঁড়িয়ে নিজের মোবাইল ফোনে প্রিয়াঙ্কার একাধিক ছবিও তোলেন ‘জোনাস ব্রাদার্স’ খ্যাত পপ তারকা।

সূত্র: আনন্দবাজার।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:৩৮   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ইরান যুদ্ধ থেকে ‘পালানোর রাস্তা’ খুঁজছে ইসরাইল
নারায়ণগঞ্জে যে পরিবর্তন শুরু হয়েছে তা অব্যাহত থাকবে: সাখাওয়াত
জার্নালিস্ট ইউনিটির ঈদ সামগ্রী বিতরণ
মাদক নির্মূলে যুবদলকে সোচ্চার হওয়ার আহ্বান এমপি মান্নানের
দুর্যোগ প্রস্তুতি সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ডিসির
ছিনতাই কমাতে অভিযান চলবে, নগরবাসী নিরাপদ থাকবে: এসপি
জনগণের সেবা করতে এসেছি, কোনো দলীয়করণ করা হয়নি: পার্বত্যমন্ত্রী
মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে - পানি সম্পদ মন্ত্রী
ঢাকা ও কুয়ালালামপুর দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ