ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহার করা একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

গ্রেফতার দুই মাদক কারবারি হলেন: আব্দুল আউয়াল (৩০) ও মজিবর হোসেন (৩০)। দুজনেই ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর গ্রামের বাসিন্দা। মাইক্রোবাসে করে গাঁজা নিয়ে তারা নান্দাইল উপজেলায় যাচ্ছিল বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের মিডিয়া অফিসার আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ভালুকার বিরুনিয়ায় রাস্তায় চেকপোস্টে মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের দুজনকে গাঁজাসহ আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপকর্মের কথা স্বীকার করেছে তারা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:৪১:৩৭   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ