রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আজ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা জজ আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙ্গামাটি সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড রাঙ্গামাটির চেয়ারম্যান সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মীর তাওহীদ হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান, জেলা বারের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদসহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীবৃন্দ, লিগ্যাল এইডের সেবা গ্রহীতারা।
বক্তারা বলেন, অসহায়, দুঃস্থ মানুষের আইনি সহায়তা পেতে এক অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙ্গামাটি লিগ্যাল এইড। যার মধ্য দিয়ে বিনামূল্যে আইনি সহায়তা পেয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখছে। আপোষে বিরোধ মীংমাসা করায় আদালতের মামলা জটের চাপ কমছে অন্যদিকে দ্রুত সমস্যার সমাধান হচ্ছে।
জেলা লিগ্যাল এইড কমিটি জানায়, রাঙ্গামাটিতে ১ হাজার ৩৭৮টি আপোষে বিরোধ মীমাংসার আবেদনের মধ্যে ১ হাজার ৩১৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
আপোষে বিরোধ মীমাংসার মাধ্যমে ১ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ২৯৪ টাকা আদায় করা হয়েছে।
শহরে একটি বর্ণাঢ্য র্যা লি বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১১:১৫   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী
প্রতিটি নাগরিককে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর
পোর্ট কাস্টম মিলে নতুন ধারা সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জব্দ
কুমিল্লা বোর্ডে এসএসসি’তে জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ