মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী ও সতিন ঢাকায় গ্রেফতার

প্রথম পাতা » খুলনা » মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী ও সতিন ঢাকায় গ্রেফতার
মঙ্গলবার, ২ মে ২০২৩



মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী ও সতিন ঢাকায় গ্রেফতার

ঝিনাইদহে গৃহবধূকে পুড়িয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্বামী ও সতীনকে রাজধানীতে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ মে) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহিদুল ইসলাম (৫৬) ও তার স্ত্রী চম্পা খাতুন (৪৬)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী চম্পা খাতুন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদ আসে। এর ভিত্তিতে সোমবার (১ মে) রাতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার (২ মে) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২৩ জানুয়ারি ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী মাজেদা খাতুনকে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন স্বামী শহিদুল ও সতিন চম্পা খাতুন। মাজেদার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় শহিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় গত ৭ মার্চ শহিদুল ইসলাম ও চম্পা খাতুনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫:০৩:৩৪   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ