খুলনায় অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী আটক

প্রথম পাতা » খুলনা » খুলনায় অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী আটক
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



খুলনায় অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী আটক

জেলার কয়রায় অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র, শটগান ও এয়ারগানের বিপুল পরিমাণ গুলিসহ সুন্দরবনের জলদস্যুর দুই সহযোগীকে আটক করেছে এসআরবি-৬।

এ সময় পলাতক এক জলদস্যু নেতার বাড়ি থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আজ শুক্রবার এসআরবি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার কয়রা থানাধীন ৫নং কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন—কয়রা এলাকার কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) এবং জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)। এ ঘটনায় পলাতক রয়েছেন জলদস্যু নেতা ইয়াদ আলীপাড়। তিনি কয়রার মহরালী পাড়ের ছেলে।
এসআরবি-৬, স্পেশাল কোম্পানি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে হাফিজ ও রহিমকে আটক করা হয়।

পরে হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু নেতা ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে দস্যুতার কাজে ব্যবহৃত ৪টি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হাফিজ জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে সহযোগিতা করতো। অন্যদিকে, আব্দুর রহিম জলদস্যুদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও রশদ পৌঁছে দেওয়ার পাশাপাশি এলাকায় অবস্থান করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি সম্পর্কে দস্যুদের তথ্য দিয়ে সহায়তা করতো।

অভিযান সংশ্লিষ্টরা জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, মাদককারবারিসহ চাঞ্চল্যকর অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৬:১৫   ৪ বার পঠিত  







খুলনা’র আরও খবর


খুলনায় অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী আটক
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের বিচারে কঠোর অবস্থানে সরকার: আইনমন্ত্রী
অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ