পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন পার্বত্য মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন পার্বত্য মন্ত্রী
বুধবার, ৩ মে ২০২৩



পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ২২ তম অধিবেশন শেষে আজ নিজ দপ্তরে উপস্থিত হলে মন্ত্রণালয়ের সভাকক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় সরকারের কাজের গতিকে আরো গতিশীল করার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন মন্ত্রী।

এছাড়া বৈসাবি উৎসব ও ঈদ পর্ব উদ্যাপন শেষে এবং বৌদ্ধ পূর্ণিমার আগের দিন আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মন্ত্রী বীর বাহাদুর স্ব-উদ্যোগে পিঠা, শ্যামাই ও মিষ্টান্ন ভোজের আয়োজন করেন।

এসময় অন্যান্যের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম, অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলাম, যুগ্ম সচিব আলেয়া আক্তার, যুগ্ম সচিব মোঃ জাহাঙ্গীর আলম এনডিসি, যুগ্মসচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, উপসচিব সজল কান্তি বণিক, উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফ, উপসচিব আশীস কুমার সাহা, উপসচিব কাজী মোহাম্মদ চাহেল তস্তরী, সিনিয়র সহকারী সচিব মালেকা পারভীন, সিনিয়র সহকারী সচিব মুন্না রাণী বিশ্বাস ও সহকারী সচিব প্রীতি মায়া চাকমা।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ২২তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগমের নেতৃত্বে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। মতবিনিময় সভায় জানানো হয়, জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের অর্জনগুলোকে তুলে ধরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের বক্তব্য বিচার বিশ্লেষণ করে বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতিকে স্বাগত জানিয়েছে আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরাম।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:১৩   ৫১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ