সরিষাবাড়ীতে যমুনা সার কারখানার দরপত্র স্থগিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে যমুনা সার কারখানার দরপত্র স্থগিত
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩



সরিষাবাড়ীতে যমুনা সার কারখানার দরপত্র স্থগিত

সার ব্যাগিংয়ের ঠিকাদার নিয়োগের দরপত্র সাময়িক স্থগিত ঘোষণা করেছে জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা কর্তৃপক্ষ। নীতিমালা উপেক্ষা করে দরপত্র আহ্বান করার অভিযোগে আদালতে মামলা হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা যুগ্ম জজ ১ম আদালতে ‘মেসার্স শামন্তি এন্টারপ্রাইজ’ ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক নাজিম উদ্দিন এ মামলা করেন। বুধবার সকালে কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) মো. সাইদুর রহমানের স্বাক্ষরিত দরপত্র স্থগিত ঘোষণার নোটিশটি বোর্ডে টানিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

কারখানা সূত্রে জানা যায়, ১০ এপ্রিল সার ব্যাগিংয়ের ঠিকাদার নিয়োগের দরপত্র আহ্বান করে বিসিআইসি। বুধবার দরপত্র জমা দেওয়ার নির্ধারিত দিন ছিল। দরপত্রে নীতিমালা উপেক্ষা করে নতুন নীতিমালা সংযুক্ত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

নাজিম উদ্দিন জানান, এ দরপত্রে সারের পরিমাণও কম। অন্যদিকে আগের দরপত্র দাখিলে জামানত জমা দেওয়ার নিয়ম ছিল ১০ লাখ টাকা। এখন নিয়ম করেছে ১৪ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৫৭   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুর আদালত চত্বর থেকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ