ধর্মীয় সহনশীলতায় বাংলাদেশ সমসাময়িক বিশ্বে উজ্জ্বল উদাহরণ - স্থানীয় সরকার মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধর্মীয় সহনশীলতায় বাংলাদেশ সমসাময়িক বিশ্বে উজ্জ্বল উদাহরণ - স্থানীয় সরকার মন্ত্রী
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩



ধর্মীয় সহনশীলতায় বাংলাদেশ সমসাময়িক বিশ্বে উজ্জ্বল উদাহরণ - স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক চেতনার ফলেই ১৯৭১ সালে সবাই ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে।

তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দেশ বাংলাদেশ। বাংলাদেশের নাগরিকত্ব কোনো ধর্মের ভিত্তিতে হয় না, জন্মসূত্রে আমরা সবাই বাংলাদেশের নাগরিক।

মন্ত্রী বলেন, বাঙালির ঐতিহ্য হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। হাজার বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ মিলেমিশে পাশাপাশি বসবাস করেছে। তিনি আরো বলেন, ধর্মীয় সহনশীলতায় বাংলাদেশ সমসাময়িক বিশ্বে উজ্জ্বল উদাহরণ।

তিনি আজ বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত শুভ বুদ্ধ পূর্নিমা-২০২৩ উপলক্ষে মেরুল, বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথু বেহ এবং সভাপতিত্ব করেন উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাথের।

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় বলেন, বিএনপি শাসনামলে চট্টগ্রামের রাউজানে হিন্দু ধর্মের মানুষদের উপর যে বর্বর নির্যাতন হয়েছে তা পাকিস্তানি হানাদারদের নৃশংসতাকেও হার মানায়।

বর্তমান সরকারের আমলে ধারাবাহিক নানা উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের নাগরিকদের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। মন্ত্রী এ সময় বলেন, এই দেশটা আমাদের সবার এবং দেশের উন্নয়নে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বর্তমান সরকারের অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নের ফলে বুদ্ধ পূর্নিমা এখন অন্যতম জাতীয় উৎসব। তিনি শুভ বুদ্ধ পূর্নিমায় হিন্দু, খ্রিস্টান ও মুসলমানসহ নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সবাই অংশগ্রহন করায় ধন্যবাদ জানিয়ে বলেন, এটাই বাঙালির সংস্কৃতি ও আমাদের হাজার বছরের ঐতিহ্য।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৪৭   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ