অবশেষে লিগ চ্যাম্পিয়ন ম্যারাডোনার নাপোলি

প্রথম পাতা » খেলাধুলা » অবশেষে লিগ চ্যাম্পিয়ন ম্যারাডোনার নাপোলি
শুক্রবার, ৫ মে ২০২৩



অবশেষে লিগ চ্যাম্পিয়ন ম্যারাডোনার নাপোলি

ইতালিয়ান ক্লাব নাপোলিতে খেলতেন ফুটবল ঈশ্বর ডিয়াগো ম্যারাডোনা। এই আর্জেন্টাইন কিংবদন্তীর নামের আগে এখন প্রয়াত যোগ হয়েছে। ১৯৯০ সালে যখন শেষবার সিরি ‘আ’ শিরোপা জিতেছিল নাপোলি, তখন দলটার স্কোয়াডে ছিলেন আর্জেন্টাইন এই মহাতারকা। অবশেষে প্রায় তিন দশকের সেই শিরোপা খরা কাটিয়ে উল্লাসের মঞ্চ তৈরি করল গ্লি আজ্জুরিরা।

বৃহস্পতিবার (৪ মে) রাতে ইতালিয়ান সিরি ‘আ’য় উদিনেসের মাঠ দাসিয়া স্টেডিয়াম ১-১ ড্র করে নাপোলি। এই ড্রয়ের ফলে ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা। বাকি ম্যাচগুলোতে নাপোলিকে পেছনে ফেলার সুযোগ নেই অন্যদের। ফলে পাঁচ ম্যাচ হাতে রেখেই তৃতীয়বারের মতো লিগ শিরোপা নিশ্চিত করল লুসিয়ানো স্পাল্লেত্তির দল।

এদিন ম্যাচের শুরুতেই গোল হজম করে শঙ্কায় পড়েছিল নাপোলি। ত্রয়োদশ মিনিটেই সান্দি লোভরিচের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। উদোগির ছোট পাস বক্সে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি। রেফারি ভিএআর চেক করেও সিদ্ধান্ত অটুট রাখেন।

এতে পিছিয়ে পড়েই বিরতিতে গিয়েছিল নাপোলি। তবে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সমতায় ফেরে তারা। গোলরক্ষক মার্কো সিলভেস্ত্রি কর্নার ফেরালেও বল গিয়ে পড়ে ভিক্টর ওসিমহেনের পায়ে। জোরাল শটে লক্ষ্যভেদ করেন তিনি।

এতে ম্যাচ শেষ হওয়ার আগেই গ্যালারিজুড়ে ‘আমরাই ইতালির চ্যাম্পিয়ন’ ধ্বনি যেন ছড়িয়ে পড়ছিল গোটা ইতালিতে। উদিনেসের মাঠে এদিন ১০ হাজারের মতো নাপোলি সমর্থক হাজির ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২২:১০   ৪১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কুলুসেভস্কির প্রত্যাবর্তন, ইংল্যান্ড তারকার গোলে প্রথম জয় টটেনহ্যামের
প্রথমবার অনজে ডি’অর জিতলেন এমবাপে
আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন বিসিবির, সন্তুষ্ট প্রকাশ
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ