মহেশপুর সীমান্তে প্রায় ২ কোটি টাকার সোনার বারসহ ২ জন আটক

প্রথম পাতা » খুলনা » মহেশপুর সীমান্তে প্রায় ২ কোটি টাকার সোনার বারসহ ২ জন আটক
শুক্রবার, ৫ মে ২০২৩



মহেশপুর সীমান্তে প্রায় ২ কোটি টাকার সোনার বারসহ ২ জন আটক

জেলার মহেশপুর সীমান্ত থেকে ১ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ২০ পিস সোনার বারসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্তের কাজীরবেড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার জিন্নানগর গ্রামের মৃত চয়েন উদ্দিন মন্ডলের ছেলে নবিছদ্দি মন্ডল (৫৮) ও মৃত সাদির আলী মন্ডলের ছেলে আছানুর মন্ডল (৪৮)।
শুক্রবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মাসুদ জানান, পলিয়ানপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা কাজীরবেড় গ্রামের মাঠের মধ্যে অবস্থান নেয়। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মাঠের মধ্যে দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় একই উপজেলার জিন্নানগর গ্রামের আছানুর রহমান ও নবিছদ্দি মন্ডলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের সোনার বারগুলো উদ্ধার করা হয় ।
মামলা দায়ের করার পর তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৫:৫৭   ৩৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
খুলনায় পরিবেশ সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
গুজব রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি: প্রতিমন্ত্রী অমিত
সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ঝিনাইদহের সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ