রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
শনিবার, ৬ মে ২০২৩



রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় শুক্রবার (৫ মে) বিকেলে লন্ডনের বাকিংহাম প্যালেসে বৃটেনের রাজা এবং রানির সিংহাসন আরোহণ পূর্ব এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

৭৪ বছরের রাজা তৃতীয় চার্লস তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ৮ সেপ্টেম্বর, ২০২২-এ গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের রাজা হন। রাজকীয় ঐতিহ্য অনুসারে জাতীয় শোক এবং বিশাল প্রস্তুতির কয়েক মাস পর একজন ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়।

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে দ্বিপাক্ষিক সফর এবং যুক্তরাষ্ট্র সফরের পর রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার (৪ মে) রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনে পৌঁছান। লন্ডন থেকে মঙ্গলবার (৯ মে) সকালে ঢাকা ফিরবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৪২:০৭   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ