সিরিয়ার আরব লীগে ফেরা, বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিরিয়ার আরব লীগে ফেরা, বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া
মঙ্গলবার, ৯ মে ২০২৩



সিরিয়ার আরব লীগে ফেরা, বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া

দীর্ঘ একযুগ পর আরব দেশগুলোর জোট আরব লীগে ফেরানো হয়েছে সিরিয়াকে। আরব লীগের এই উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব। আরব বিশ্বের পাশাপাশি চীন, রাশিয়া যেমন একে স্বাগত জানিয়েছে তেমনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এর তীব্র সমালোচনা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সরকার বিরোধীদের ওপর দমন-পীড়নের অভিযোগে ২০১১ সালে সিরিয়াকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ এক যুগ। সর্বশেষ গত রোববার (৭ মে) আবারও আরব লীগে ফিরেছে সিরিয়া। চলতি মাসের শেষের দিকে সৌদি আরবে জোটটির সম্মেলনের আগে নতুন করে সিরিয়ার ফেরা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

দীর্ঘ এক যুগ পর আরব লিগে সিরিয়াকে ফেরানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়া ও চীন। আরব বিশ্বের ঐক্যকে বেইজিং সবসময় সমর্থন করে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৮ মে) নিয়মিত সংবাদ সম্মেলনে সিরিয়াকে অভিনন্দন জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেইজিং আরব বিশ্বের একতাকে সমর্থন করে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।

অন্যদিকে, এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সিরিয়া আরব লীগে ফিরে যাওয়ার যোগ্য নয় বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আর নতুন করে সদস্য হলেও আসাদ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করা হবে না বলে জানিয়েছে যুক্তরাজ্য।

আরব লীগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ সিরীয়রাও। তারা মনে করছেন, অন্য দেশগুলোর সঙ্গে আবারও একটি ভালো সম্পর্ক গড়ে উঠবে।

২০১১ সালে শুরু হওয়া রক্তক্ষয়ী গৃহযুদ্ধের জেরে সিরিয়ার আরব লীগের সদস্যপদ স্থগিত করা হয়। সেই থেকে সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে এখন পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। আর শরণার্থীতে পরিণত হয়েছেন এক কোটিরও বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১০:৫৪:২৭   ২৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান যুদ্ধ থেকে ‘পালানোর রাস্তা’ খুঁজছে ইসরাইল
হামলা চললে মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ ছাড়া হবে না: ইরানের হুঁশিয়ারি
সতর্কবার্তা উপেক্ষা করেই সৌদির তেলখনিতে ইরানের হামলা
ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তি নিয়ে ইসরাইলের বিষয়ে যা বললেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে সংঘাত: দেশের সবজি রফতানি প্রায় বন্ধ, বিকল্প বাজার খোঁজার তাগিদ
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র
মধ্যপ্রাচ্য সংকটে মালয়েশিয়ানদের মিতব্যয়ী হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ