ভিকারুন্নেসার সাবেক অধ্যক্ষ হোসনে আরা আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভিকারুন্নেসার সাবেক অধ্যক্ষ হোসনে আরা আর নেই
মঙ্গলবার, ৯ মে ২০২৩



ভিকারুন্নেসার সাবেক অধ্যক্ষ হোসনে আরা আর নেই

দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৮ মে) বিকেল ৪টায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কলেজের বর্তমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগমের মৃত্যুতে কলেজ অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। এক শোকবার্তায় বর্তমান অধ্যক্ষ কেকা রায় চৌধুরী প্রতিষ্ঠানটি গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে শোক প্রকাশ করেন।

কেকা রায় চৌধুরী বলেন, আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জ্ঞাপন করছি।

হোসনে আরা বেগম ২০১০ সালের ১২ জুন ভিকারুন্নেসা নূন স্কুল ও কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি আজিমপুর গার্লস স্কুল ও কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তবে এ দায়িত্ব বেশিদিন স্থায়ী হয়নি। পরের বছর অর্থাৎ ২০১১ সালের ১৩ জুলাই পর্যন্ত তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।

৩৬ বছরের শিক্ষকতার অভিজ্ঞাতা সম্পন্ন হোসনে আরা ১৯৭৫ সালে তেজগাঁও কলেজে শিক্ষকতা শুরু করেন। নূর মোহাম্মদ শেখ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২২ বছর শিক্ষকতা করে ১৯৯৯ সালে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব নেন তিনি।

বাংলাদেশ সময়: ১০:৫২:২৩   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ