মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার
বুধবার, ১০ মে ২০২৩



মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা থেকে মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামি জাফর আলীকে (৭১) মঙ্গলবার গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১০ মে) এ তথ্য জানান র‌্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ও জ্যেষ্ঠ এএসপি মো. ফজলুল হক।

তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মো. জাফর আলীসহ অন্যান্য যুদ্ধাপরাধীরা মানবতাবিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিলেন। একাত্তরের ২৩ মে রাতে জাফর আলী ১৫ থেকে ১৬ জন সশস্ত্র রাজাকার ও ৫ থেকে ৬ জন পাকিস্তানি আর্মি নিয়ে ময়মনসিংহের ফুলপুর থানার মৈশাকান্দা গ্রামের স্বাধীনতাকামী, মুক্তিযুদ্ধের পক্ষের এবং এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনদের নির্যাতন করেন। ১০ থেকে ১২টি বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ করেন তারা।

ফজলুল হক বলেন, ১৯৭১ সালের ৪ আগস্ট ফুলপুর থানা শান্তি কমিটির চেয়ারম্যান ও রাজাকার রজব আলী ফকিরের নেতৃত্বে জাফর আলী ফুলপুরের পূর্ব বাখাই ও পশ্চিম বক্ষই এলাকার স্বাধীনতাকামী এবং আওয়ামী লীগ সমর্থিত নিরীহ হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়িঘর লুটপাট করেন। এ ছাড়া ৯ থেকে ১০ জন হিন্দুকে কংশ নদীর শর্চাপুর ঘাটে নিয়ে গুলি করে হত্যা করেন।

বাংলাদেশ সময়: ১০:৫৬:০৭   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার
বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)
সদরপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী রাইসা আফরিনের জানাজা-দাফন সম্পন্ন
জামালপুরে বিদ্যুতের হাহাকার, তীব্র ক্ষোভের মুখে পল্লী বিদ্যুৎ
গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক সাড়ে ৪ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ