বাতিল হতে পারে এবারের এশিয়া কাপ!

প্রথম পাতা » খেলাধুলা » বাতিল হতে পারে এবারের এশিয়া কাপ!
বুধবার, ১০ মে ২০২৩



বাতিল হতে পারে এবারের এশিয়া কাপ!

এশিয়া কাপ নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বৃহস্পতিবার (১১ মে) এসিসির বৈঠকের জন্য এরই মধ্যে দুইবাইয়ে রয়েছে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি। আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছালে, শেষ পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে এবারের এশিয়া কাপ।

চলতি বছর ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপ সবার জন্য একটি প্রস্তুতির মঞ্চ হিসেবে কাজ করবে। তবে ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে আসতে চাচ্ছে না রোহিত শর্মারা। এদিকে পাকিস্তানও চাচ্ছে না নিরপেক্ষ ভেন্যুতে গিয়ে খেলতে।

এ নিয়ে বেশকিছু সময় ধরেই কথার লড়াই চলছে দুই পক্ষের মধ্যে। তবে এবার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে দুই দেশের বোর্ডকে। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে সবকিছু মীমাংসা না হলে, শেষ পর্যন্ত বাতিল হতে পারে এবারের এশিয়া কাপ।

এদিকে পাকিস্তানের মিডিয়া দাবি করছে, এশিয়া কাপ বাতিল হলে বিকল্প একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সবকিছু গুছিয়ে রেখেছে পিসিবি।

অন্যদিকে, এশিয়া কাপ বাতিলের পর ওই সময় ভারত বিকল্প একটি টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা করেছে। ভারতে একটি পাঁচ জাতি ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তুতি নিয়েছে বিসিসিআই। যেখানে বাংলাদেশ, শ্রীলঙ্কার অংশগ্রহণ প্রায় নিশ্চিত। বাকি দুটি দলের একটি হতে পারে নেপাল। অন্যদিকে পাকিস্তান তাদের মাঠে আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ।

তবে যদি পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি হয় তাহলে কোন দেশে এবারের এশিয়া কাপ আয়োজন করা হবে, তাও অনেকটা গুছিয়ে রেখেছে এসিসি। শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প ভেন্যু হিসেবে দেখা জেতে পারে। তবে আয়োজক থাকবে পাকিস্তানই।

বাংলাদেশ সময়: ১০:৫৩:৩৯   ৩৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
ম্যানচেস্টার সিটিকে প্রথম হারের স্বাদ দিল অ্যাস্টন ভিলা
এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক
বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল
কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার
লিপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ