এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের পেনশন নথিঘর উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের পেনশন নথিঘর উদ্বোধন
রবিবার, ১৪ মে ২০২৩



এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের পেনশন নথিঘর উদ্বোধন

ঢাকা সেনানিবাসে অবস্থিত এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (সিভিল) কার্যালয়ের পেনশন নথিঘর আজ রোববার উদ্বোধন করেছেন কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (আর্মি) মো. মোস্তফা কামাল, জয়েন্ট কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মুহাম্মদ খাদেমুল বাশার এবং ফাইন্যান্স কন্ট্রোলার মো. শফিকুর রহমানসহ এ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিভিল কার্যালয়ের প্রায় ২০ হাজার পেনশনারের পেনশন সংক্রান্ত নথি সুবিন্যস্তভাবে সংরক্ষণ করা হয়েছে।
এছাড়াও ভবিষ্যতে অবসর গ্রহনকারী কর্মকর্তা-কর্মচারীগণের পেনশন নথি সংরক্ষণের সুব্যবস্থা রয়েছে। পেনশন নথিঘরে সুশৃঙ্খলভাবে পেনশন নথি সংরক্ষণের ফলে পেনশনারদের পেনশন সংক্রান্ত কাজ দ্রুততার সাথে সম্পাদন এবং সেবা প্রদান নিশ্চিত করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ২২:৫২:০০   ৩৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার ও শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংসদীয় কমিটির একগুচ্ছ সুপারিশ
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
ইসলামাবাদে বাংলাদেশের স্পিকারের সঙ্গে জারদারির বৈঠক
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ দেশের মানুষ: রিজভী
তিন বছরের মধ্যে মজুরি নির্ধারণে শ্রমিক-মালিকের সমন্বিত উদ্যোগ: শ্রমমন্ত্রী
নারী সাংবাদিকদের উন্নয়নে আর্থিক সহায়তাসহ উদ্যোগ নেবে সরকার: তথ্যমন্ত্রী
নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
সরিষাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১, কারাগারে প্রেরণ
আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ