রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২
সোমবার, ১৫ মে ২০২৩



রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ মে) উপজেলার চনপাড়া পুণর্বাসন কেন্দ্র এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের সময় রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চনপাড়া পুণর্বাসন কেন্দ্র এলাকার মনির হোসেনের ছেলে মো. আজিম (২৫) ও দেলোয়ার হোসেনের ছেলে মো. সুমন (২৫)।

পুলিশ জানায়, চনপাড়া পুণর্বাসন কেন্দ্র এলাকায় আধিপত্য বিস্তারকে রায়হান, শাওন, রাব্বি ও শাকিল গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কর্মকান্ডের চালায়। এ সংবাদে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করে।

তবে অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ৭টি রামদা ও ১টি সামুরাই জব্দ করে পুলিশ।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ এর সত্যতা নিশ্চিত করে জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৯ ও ১০ মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ ২৪ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৩৮   ৪৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ