বাংলাদেশের নৌপথকে পৃথিবীর সাথে যুক্ত করতে কাজ করছে সরকার : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের নৌপথকে পৃথিবীর সাথে যুক্ত করতে কাজ করছে সরকার : নৌপরিবহন প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৬ মে ২০২৩



বাংলাদেশের নৌপথকে পৃথিবীর সাথে যুক্ত করতে কাজ করছে সরকার : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের নৌপথকে পৃথিবীর সাথে যুক্ত করতে কাজ করছে সরকার ।
তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশকে পৃথিবীর কাছে তুলে ধরতে চাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে; আরো এগিয়ে যাবে। নৌপথ অনেক এগিয়ে যাচ্ছে; নৌপথের অনেক সম্ভাবনা আছে।
আজ ঢাকার একটি হোটেল ছয়টি প্রকল্পের নির্মাণ ও উন্নয়ন সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, নৌপথের আরো উন্নয়নে প্রকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ নির্মাণে নৌপরিবহন মন্ত্রণালয় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নকে থামিয়ে দেয়ার জন্য অনেকে চেষ্টা করেছে। কুচক্রিমহল পদ্মা সেতুর স্বপ্নের প্রকল্প নিয়ে মহাপরিকল্পনা নিয়েছিল। তারা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী সফল হয়েছে। বিশ্বব্যাংক ও দাতা সংস্থাগুলো দেখেছে বাংলাদেশ অর্থের অপচয় করেনা; সক্ষমতা আছে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আমরা আনন্দিত। বিশ্বব্যাংক আমাদের সাথে আছে। পদ্মা সেতু নিয়ে কুচক্রিরা ব্যর্থ হয়েছে; আমরা জয়ী হয়েছি। বিশ্বব্যাংক-বাংলাদেশ সম্পর্কের ৫০বছর পূর্তিতে বিশ্বব্যাংক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সদর দফতরে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্বব্যাংক কর্তৃপকক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বিশ্বব্যাংকের প্রতিনিধি নুসরাত নাহিদ ববি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির উপস্থিতিতে চুক্তিপত্রগুলোতে স্বাক্ষর করেন বিআইডব্লিউটিএ’র পক্ষে প্রকল্প পরিচালক মো. আয়ুব আলী। ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশন লিমিটেডের প্রতিনিধি মুকিতুর রহমান, এনডিই লিমিটেডের ভাইস চেয়ারম্যান রায়হান মুস্তাফিজ এবং দায়েং ইন্ডাস্ট্রিয়াল কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের পক্ষে জি হো ইউম ।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৩০   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে - বাণিজ্যমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির কার্যক্রম শুরু
রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যান ইউনাইটেড
নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায়
গণমাধ্যম মুনাফার জন্য নয়, সমাজ পুনর্গঠনের শিল্প : তথ্যমন্ত্রী
সংরক্ষিত মহিলা আসন থেকে নব-নির্বাচিত সংসদ-সদস্যগণকে শপথ পাঠ করালেন স্পীকার
সিলেটে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নিহত
দেশে কোরবানিযোগ্য পশুর সংকট নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি - মৎস্য মন্ত্রী
নদী ভরা মাছ আর গোলা ভরা ধানের আশা চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচির উদ্বোধন
বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের ৩ মাসের খাদ্য সহায়তার ঘোষণা ত্রাণমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ