বিশ্ব মা দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্ব মা দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত
বুধবার, ১৭ মে ২০২৩



বিশ্ব মা দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি: “শেখ হাসিনা’র বারতা, নারী পুরুষ সমতা, ছেলে’র -২১ মেয়ে’র ১৮ এর আগে নয় বিয়ে কারো” এ প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৭ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব মা দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন এবং অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক তানিয়া আক্তার প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় সমাজের বিভিন্ন স্তরে নারীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ৫০ জন নারীর মাঝে প্রশিক্ষণ ভাতা চেক বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০৭   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ