সুশাসন নিশ্চিতে আইনজীবীদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুশাসন নিশ্চিতে আইনজীবীদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির
বুধবার, ১৭ মে ২০২৩



সুশাসন নিশ্চিতে আইনজীবীদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দেশে সুশাসন নিশ্চিত করার জন্য আইনজীবীদের ওপর অর্পিত দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ পাবনা জেলা বারের আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান।
রাষ্ট্রপ্রধান বলেন, ‘সরকার দেশে সুশাসন নিশ্চিত করতে চায়- এক্ষেত্রে আইনজীবীরা তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করবেন।’ তিনি বলেন, বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাস করে, তাই দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সাবেক এই বিচারক ও আইনজীবী সাহাবুদ্দিন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে বিচারক ও আইনজীবীদের সমন্বয়ের ওপর। আইনজীবী ও বিচারকদের মধ্যে যদি সুসম্পর্ক বজায় থাকে, তাহলে আইনের শাসন নিশ্চিত হয়।
আইনজীবীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, শুদ্ধাচার এখানে সবচেয়ে বেশি প্রয়োজন। দুর্নীতি যেখানে সমাজকে কলুষিত করে সেখানে আইনজীবীরা বেঞ্চকে সহায়তা করতে পারেন না । আইনজীবীরা বিচারকদের আইনি কাজে সহযোগিতাই মুধু করেন না, কখনো কখনো সঠিক পথও দেখান। রাষ্ট্রপতি বলেন, আইন প্রবর্তিত হয় সাধারণ মানুষের কল্যাণের জন্য। সেই আইনকে সুন্দরভাবে তুলে ধরা, আইনের স্পষ্ট ও সঠিক ব্যাখ্যা দেওয়া আইনজীবীদের কাজ।
পাবনা জেলা বারের সভাপতি এডভোকেট আখতারুজ্জামান মুক্ত এর সভাপতিত্বে বারের নেতৃবৃন্দ ও সিনিয়র আইনজীবীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতি পাবনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতির ফলক ‘বঙ্গবন্ধু কর্নার’ উন্মোচন করেন । তিনি সেখানে জেলা ও দায়রা জজ আদালতের জাদুঘর পরিদর্শন করেন। এর আগে রাষ্ট্রপতি আদালত প্রাঙ্গনে পৌঁছলে জেলা ও দায়রা জজ বেগম শামীম আহমেদের নেতৃত্বে সিনিয়র বিচারকবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগতম জানান।
পরে রাষ্ট্রপতি ‘বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপু বিনোদন পার্ক’ পরিদর্শন করেন। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং সংশ্লিষ্ট সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:১৫   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
ফ্যামিলি কার্ড নিয়ে কবে থেকে ও কেন কাজ শুরু করেছেন জানালেন প্রধানমন্ত্রী
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন কঠিন হবে না : সংসদ সদস্যরা
শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী
যৌক্তিক ও গঠনমূলক উপায়ে কার্যকর বিরোধীদল হবে জামায়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ