দিল্লির কাছে হেরে প্লে-অফের দৌঁড়ে বড় ধাক্কা খেলো পাঞ্জাব

প্রথম পাতা » খেলাধুলা » দিল্লির কাছে হেরে প্লে-অফের দৌঁড়ে বড় ধাক্কা খেলো পাঞ্জাব
বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩



দিল্লির কাছে হেরে প্লে-অফের দৌঁড়ে বড় ধাক্কা খেলো পাঞ্জাব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের দৌঁড়ে বড় ধাক্কা খেয়েছে পাঞ্জাব কিংস। গতরাতে টুর্নামেন্টের ৬৪তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ১৫ রানে হেরেছে পাঞ্জাব।
ধর্মশালাতে টস জিতে দিল্লিকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় পাঞ্জাব। ব্যাট হাতে ৬২ বলে ৯৪ রানের সূচনা করেন দিল্লির দুই ওপেনার অধিনায়ক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ। ৫টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৪৬ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ওয়ার্নার। হাফ-সেঞ্চুরির স্বাদ পেয়ে ৫৪ রানে থামেন পৃথ্বী। ৩৮ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা মারেন পৃথ্বী।
তিন নম্বরে নেমে বিধ্বংসী ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার রিলি রুশো । ৬টি করে চার-ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৮২ রান করেন রুশো। তার সাথে ২টি করে চার-ছক্কায় ১৪ বলে ২৬ রান তুলে অপরাজিত থাকেন ইংল্যান্ডের ফিল সল্ট। ফলে ২০ ওভারে ২ উইকেটে ২১৩ রানের বড় সংগ্রহ পেয়ে যায় দিল্লি। পাঞ্জাবের ইংলিশ পেসার স্যাম কারান ২টি উইকেট নেন।
২১৪ রানের জবাবে শুরুটা ভালো না হলেও ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনের ঝড়ো ব্যাটিং জয়ের আশায় রেখেছিলো পাঞ্জাবকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৮ রান করে হারের স্বাদ নেয় তারা। ৫টি চার ও ৯টি ছক্কায় ৪৮ বলে ৯৪ রান করেও দলকে জয় এনে দিতে পারেননি লিভিংস্টোন। দিল্লির ইশান্ত শর্মা, এনরিচ নর্টি ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন রুশো।
এই হারে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানেই থাকলো পাঞ্জাব। প্লে-অফে খেলতে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে তো জিততেই হবে, সেই সাথে অন্যান্য দলের হারের প্রত্যাশা করতে হবে পাঞ্জাবকে। ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে উঠলো দিল্লি। প্লে-অফে খেলার আশা ইতোমধ্যে শেষ হয়ে গেছে দিল্লির।

বাংলাদেশ সময়: ১৬:২৯:১৫   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সমতায় শেষ হলো অ্যাতলেটিকো-আর্সেনাল প্রথম লেগ
বিসিবির এডহক কমিটি নিয়ে আইনি লড়াই, বৈধতা চ্যালেঞ্জ করে রিট
৯ গোলের মহারণে বায়ার্নকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি
সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে ম্যানচেস্টার ইউনাইটেড
ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
বাংলাদেশের সামনে ১৮৩ রানের লক্ষ্য
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর জেলা স্কুল চ্যাম্পিয়ন
টানা চতুর্থবার ফাইনালে উঠে এফএ কাপে ম্যানসিটির নতুন ইতিহাস
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ