৪১৯ হজযাত্রী নিয়ে রবিবার উড়বে বিমানের প্রথম ফ্লাইট

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৪১৯ হজযাত্রী নিয়ে রবিবার উড়বে বিমানের প্রথম ফ্লাইট
শনিবার, ২০ মে ২০২৩



৪১৯ হজযাত্রী নিয়ে রবিবার উড়বে বিমানের প্রথম ফ্লাইট

বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে রবিবার ভোরে এ বছর প্রথম ফ্লাইটটি উড়বে। ৪১৯ হজযাত্রী নিয়ে এদিন ভোর রাত ৩টা ২০ মিনিটে সৌদি আরবের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও মুখপাত্র তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে প্রথম এই হজ ফ্লাইট ছেড়ে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর আশকোনা এলাকার হাজী অফিসে এবারের হজ কার্যক্রম উদ্বোধন করেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন।

করোনা মহামারীর মধ্যে বিধিনিষেধের কারণে ২০২২ সালে বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৭ হাজার ৫৮৫ জন। আর মহামারীর আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:০৯   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি
ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ