রিগ্যানের পর থেকে মার্কিন কোন প্রেসিডেন্টই গোপন নথির সঠিক সংরক্ষণ করেননি : রিপোর্ট

প্রথম পাতা » আন্তর্জাতিক » রিগ্যানের পর থেকে মার্কিন কোন প্রেসিডেন্টই গোপন নথির সঠিক সংরক্ষণ করেননি : রিপোর্ট
শনিবার, ২০ মে ২০২৩



রিগ্যানের পর থেকে মার্কিন কোন প্রেসিডেন্টই গোপন নথির সঠিক সংরক্ষণ করেননি : রিপোর্ট

যুক্তরাষ্ট্রে গত চার দশক ধরে কোন মার্কিন প্রেসিডেন্টের প্রশাসনই গোপন নথিপত্রের সঠিক সংরক্ষণ করেনি।
সাম্প্রতিক প্রেসিডেন্টদের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প হলেন তার সর্বশেষ দৃষ্টান্ত।
বুধবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
মার্চে কংগ্রেসীয় কমিটির কাছে রুদ্ধদ্বার কক্ষে শুনানীকালে ন্যাশনাল আর্কাইভস কর্মকর্তাদের দেয়া সাক্ষ্যের উদ্ধৃতি দিয়ে ওই রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট রোন্যাল্ড রিগ্যানের পর থেকে প্রত্যেক মার্কিন প্রশাসন জরুরি গোপন নথির ফেডারেল সংরক্ষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছে।
চলতি বছরের প্রথম দিকে অল্পকিছু গোপন নথি বাইডেনের ওয়াশিংটন ডিসির কার্যালয় ও তার বাড়ি ডেলাওয়্যার থেকে উদ্ধার করা হয়।
এছাড়া গত বছর ফ্লোরিডায় ট্রাম্পের সা¤্রাজ্য মার-এ-লাগো থেকে খুবই গোপন নথি উদ্ধার করে এফবিআই।
মার্কিন কংগ্রেসের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান মাইক টারনার বলেছেন, গোপন নথির সঠিক রক্ষণাবেক্ষণের বিষয়টি একটি সমস্যা যা ওভাল অফিসের বাইরেও ছড়িয়ে পড়ছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:২৫   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার
চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ