রাশিয়ায় ইউক্রেনের হামলাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাশিয়ায় ইউক্রেনের হামলাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস
শনিবার, ২০ মে ২০২৩



রাশিয়ায় ইউক্রেনের হামলাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস

ওয়াশিংটন যে ভূখন্ডকে রাশিয়া হিসেবে স্বীকৃতি দেয় সেখানে যুক্তরাষ্ট্র ইউক্রেনের হামলাকে সমর্থন করে না।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান শনিবার এ কথা বলেন।
জি ৭ শীর্ষ সম্মেলনের আয়োজক শহর হিরোশিমায় এক ব্রিফিংকালে কিয়েভ এফ-১৬ যুদ্ধবিমান রুশ অঞ্চলে হামলায় ব্যবহার করবে না এমন নিশ্চয়তার বিষয়ে মার্কিন কর্মকর্তাকে জিজ্ঞেস করা হলে তিনি এ কথা বলেন।
সুলিভান আরো বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে সকল মৌলিক সক্ষমতা দিয়েছে তার মূল হিসেবে ওয়াশিংটন রুশ অঞ্চলে হামলা সমর্থন করে না।
উল্লেখ্য, জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত ধনী দেশগুলোর সংগঠন জি ৭ এর শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমানসহ আধুনিক সব যুদ্ধবিমান দিয়ে সহায়তা করার ঘোষণা দেয়।
এমনকি যুক্তরাষ্ট্র এসব যুদ্ধবিমান চালানোর জন্য ইউক্রেনের বৈমানিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও জানায়।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৪৫   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ