চীনের অর্থনৈতিক ‘বল প্রয়োগ’ মোকাবিলায় চুক্তি গ্রহনে সম্মত জি৭

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনের অর্থনৈতিক ‘বল প্রয়োগ’ মোকাবিলায় চুক্তি গ্রহনে সম্মত জি৭
শনিবার, ২০ মে ২০২৩



চীনের অর্থনৈতিক ‘বল প্রয়োগ’ মোকাবিলায় চুক্তি গ্রহনে সম্মত জি৭

চীনের অর্থনৈতিক চাপ মোকাবিলা ও জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে পারে এমন উচ্চ প্রযুক্তির রপ্তানি ঝুঁকি সীমিত করার লক্ষ্যে জি৭ শনিবার একটি সাধারণ কৌশল গ্রহনে সম্মত হবে। এক শীর্ষ মার্কিন কর্মকর্তা একথা জানান।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হিরোশিমা জি৭ সম্মেলনে সাংবাদিকদের বলেন, চুক্তির পদক্ষেপগুলি বর্তমানে কিছু সেক্টরে চীনের উপর খুব বেশি নির্ভরশীল স্থিতিস্থাপক সাপ্লাই চেইনের উপর ফোকাস করবে। চুক্তিতে রপ্তানি নিয়ন্ত্রণ ও বহির্মুখী বিনিয়োগ ব্যবস্থার মতো সংবেদনশীল প্রযুক্তি রক্ষার পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। খবর এএফপি’র।
সুলিভান বলেন, চীনের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কীভাবে মোকাবিলা করতে হবে তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মধ্যে অতীতের মতপার্থক্য অনেকাংশে ম্লান হয়ে গেছে।
তিনি বলেন, সাধারণ কৌশল চীনের সাথে সরাসরি সংঘর্ষ এড়িয়ে পশ্চিমা শক্তিকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপর জোর দেবে।
সুলিভান বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর ‘নিরবচ্ছিন্ন’ কূটনীতির ফলে এই ইস্যুতে জি৭-এ ঐক্যবদ্ধতা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:০৯   ৩৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ