প্রশংসায় ভাসছে পলাশ, জীবন ও শিমুল অভিনীত প্রবাসী-২

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রশংসায় ভাসছে পলাশ, জীবন ও শিমুল অভিনীত প্রবাসী-২
বুধবার, ২৪ মে ২০২৩



প্রশংসায় ভাসছে পলাশ, জীবন ও শিমুল অভিনীত প্রবাসী-২

প্রবাসীদের বাস্তব জীবনের ৩টি বিশেষ মূহুর্ত নিয়ে নির্মিত হয়েছে প্রবাসী-২। মাত্র ৩ মিনিট ৫০ সেকেন্ডের এই শর্টফিল্মটি দেশের বাইরে থাকা সকল প্রবাসীসহ সবার প্রশংসা কুড়াচ্ছে এখন। স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিডেটের প্রযোজনায় নির্মিত হয়েছে নন্দিত এই শর্ট ফিল্মটি।

প্রবাসীদের জীবনের অপ্রকাশিত সুখ-দুঃখ, হাসি-কান্না আর বিশেষ মুহূর্তগুলো ফুটে উঠেছে চমৎকারভাবে এর গল্পে।

এ প্রসঙ্গে অভিনেতা জিয়াউল হক পলাশ বলেন, ‘প্রবাসী ভাই-বোনদের প্রতি আমার আবেগের জায়গাটা সবসময়ই আলাদা। বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুবাধে তাদেরকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। কতটা কষ্টে তারা জীবন কাটান সেটা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না।’

তিনি আরও বলেন, স্টার লাইন ফুড প্রোডাক্টস প্রযোজিত এ কাজ করার সময় বুঝে ওঠতে পারিনি এটি এতো বেশি দর্শক প্রিয় হবে। ভিডিওটি অনলাইনে আপলোড করার সাথে সাথে এতো বেশি দর্শক এটিকে ধারণ করে তুলবে তা ভাবতে পারিনি। এটা আসলে প্রবাসীদের ভালোবাসা।’

প্রসঙ্গত, রোববার (৩০ এপ্রিল) স্টারলাইন ফুড প্রোডাক্টের ফেসবুক পেজে শর্টফিল্মটি মুক্তির পর থেকে লাখো ভিউয়ের পাশাপাশি শেয়ার ও ইতিবাচক মন্তব্য করে দর্শকেরা ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, শিমূল শর্মা, শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১২:২২:৪৩   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
নতুন ভিসানীতির অনুমোদন দিল সরকার
অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি
ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সড়ক ও সেতু মন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান কবির
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা দূর হবে না - ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ