মাটি খুঁড়ে উদ্ধার হলো ব্যাংক থেকে চুরি যাওয়া ৬ লাখ টাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাটি খুঁড়ে উদ্ধার হলো ব্যাংক থেকে চুরি যাওয়া ৬ লাখ টাকা
রবিবার, ২৮ মে ২০২৩



মাটি খুঁড়ে উদ্ধার হলো ব্যাংক থেকে চুরি যাওয়া ৬ লাখ টাকা

সুনামগঞ্জে মাটি খুঁড়ে উদ্ধার করা হলো ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের চুরি হওয়া প্রায় ছয় লাখ টাকা। এ ঘটনায় জড়িত থাকায় ব্যাংকের স্টাফসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ মে) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও গ্রামের আবদুর রশীদের ছেলে সোহেল রানা (২২) ও একই গ্রামের জিন্নত আলীর ছেলে আলী আজগর (২০)। সোহেল রানা ব্যাংকের স্টাফ।

পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, শুক্রবার (২৬ মে) রাতে সদর উপজেলার মঙ্গলকাটা বাজারের ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক থেকে নগদ সাড়ে ৯ লাখ টাকা ও অফিসের একটি ল্যাপটপ ও সিসি ক্যামেরার ডিভিয়ার চুরি হয়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়। এরপর পুলিশ চুরির ২৪ ঘণ্টার ভেতরে চোর শনাক্ত করতে সক্ষম হয় এবং তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরও বলেন, তাদের দেওয়া তথ্যমতে একটি নির্মাণাধীন ভবনের মাটি খুঁড়ে ৫ লাখ ৯৪ হাজার টাকা ও ল্যাপটপ উদ্ধার করা হয়। বাকি টাকা উদ্ধারেও অভিযান অব্যাহত আছে।

এ সময় সংবাদ সম্মেলন সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও ডিবির ওসি নন্দন কান্তি ধর উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:২৯   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালাল মহিলা পরিষদ
চরভদ্রাসনে ৬০০ তালবীজ রোপণ ও ৫০০ বৃক্ষের চারা বিতরণ
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজার জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ
মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, মাথায় আঘাতে চাচার মৃত্যু
ভাঙ্গা হাইওয়েতে ফের সড়ক দুর্ঘটনা
সালথায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন
বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার: এমরান সালেহ
অব্যাহতি ও স্থায়ী বহিষ্কারের মুখে সরিষাবাড়ীর ছাত্রলীগ নেতা আজগর
একাত্তর পেরিয়ে বাহাত্তরে, স্মৃতির আকাশে জ্বলছেন নাজমুল হক নজীর
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ