মিঠামইনে ফুটবল টুর্নামেন্টে তারকামেলা

প্রথম পাতা » কিশোরগঞ্জ » মিঠামইনে ফুটবল টুর্নামেন্টে তারকামেলা
শনিবার, ৩ জুন ২০২৩



মিঠামইনে ফুটবল টুর্নামেন্টে তারকামেলা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের প্রেসিডেন্ট রিসোর্ট খেলার মাঠে হয়ে গেল জমকালো ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার (২ জুন) বিকালে প্রয়াত মুক্তিযোদ্ধা হাজি আবদুল হাসেম স্মৃতি টুর্নামেন্ট নামে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) মো. হারুন অর রশিদ। এতে সভাপতিত্ব করেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তব্য দেন চিত্রতারকা ও খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়ক রুবেল, চিত্রনায়ক জায়েদ খাঁন, চিত্রনায়িকা শিরিন শিলা, চিত্রনায়িকা জলি, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ, পুলিশ সুপার মো. রাসেল শেখ প্রমুখ।

উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কলিন্দ্রনাথ গোলদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সংগঠক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রেসিডেন্ট রিসোর্টের পূর্ব কোণে খেলার মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টটি ডিবিপ্রধান হারুন অর রশিদের প্রয়াত বাবা বীর মুক্তিযোদ্ধা হাজি আবদুল হাসেমের নামে।

রোদ-বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকেই হাজার হাজার দর্শক উদ্বোধনী অনুষ্ঠান দেখতে মাঠে জড়ো হন। এ ছাড়াও চলচ্চিত্র অঙ্গনের তারকাদের আসার সংবাদ পেয়ে দর্শকরা উল্লোসিত হন। খেলায় হোসেনপুর একাদশ বনাম নবাবপুর একাদশের ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে হোসেনপুর একাদশের পক্ষে হারুন অর রশীদ মাঠ কাঁপিয়ে তোলেন। খেলার হাফ টাইমের পূর্বেই হারুন বল নিয়ে নবাবপুর একাদশকে ১-০ গোলে এগিয়ে দেন। বিরতির পর আর কোনো গোল না হওয়ায় হারুনের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে হোসেনপুর একাদশ। এ টুর্নামেন্টে প্রথম রাউন্ডে ১৬ টি দল অংশ নেওয়ার কথা রয়েছে।

হাওরে এই প্রথম কোনো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান তারকাদের মেলায় পরিণত হয়।

টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার ও মশিউর রহমান ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ১৭:০৬:৫০   ৪৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির
যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম
কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ