ধর্ষণ মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি রাজন গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধর্ষণ মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি রাজন গ্রেপ্তার
মঙ্গলবার, ৬ জুন ২০২৩



ধর্ষণ মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি রাজন গ্রেপ্তার

২০১৩ সালের শরীয়তপুরের ডামুড্যা থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক শিকদার ওরফে রাজনকে (৩১) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৫ জুন) দিবাগত রাতে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩ এর একটি দল।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারুক শিকদার ওরফে রাজন শরিয়তপুরের ডামুড্যা থানার সৈয়দবস্তা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কৃতকর্মের কথা স্বীকার করেছেন। তার নামে শরীয়তপুরের ডামুড্যা থানায় ২০১৩ সালে একটি ধর্ষণ মামলা করা হয়। ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৪২:০৭   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ১৫ দফা দাবি যুব ও নাগরিক সমাজের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
অনিবন্ধিত অনলাইন ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার
ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির
অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ