কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫



কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

জেলায় আজ সদর দক্ষিণ উপজেলা ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানকালে ভারতীয় অবৈধ মাদক ও সিগারেট সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

আজ শনিবার বিকালে বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র লক্ষীপুর পোস্ট এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে। এসময় সীমান্তের প্রায় আট কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত পদ্দারখীল ও চাঁনপুর বালুর মাঠ নামক স্থান থেকে বিজিবি’র টহল দল ভারতীয় মদ, বিয়ার, গাঁজা ও সিগারেট এবং আতশবাজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য সর্বমোট ৪৪ লাখ ১১ হাজার ৫৯৫ টাকা।

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৪৩   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ