নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন এম সোলায়মান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন এম সোলায়মান
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫



নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন এম সোলায়মান

নারায়ণগঞ্জের অভিজত ক্লাব নারায়ণগঞ্জ ক্লাবের ২০২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী নেতা এম সোলাইমান। আজ শনিবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ক্লাবের বার্ষিক নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি।

এছাড়া, এম সোলাইমান নারায়ণগঞ্জ ক্লাব বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনেরও সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। আজ রাতে প্রধান নির্বাচন কমিশনার আনিসুল ইসলাম সানি ফলাফল ঘোষণা করেন।
এসময় নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকোট জাকির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে ২ হাজার ৪৫৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫৫২ জন ভোট প্রদান করেন। যার মধ্যে সভাপতি পদে এম সোলায়মান ১১৯৬ ভোট পেয়ে জয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বদিউজ্জামান বদু পেয়েছেন মাত্র ৩৪৪ ভোট।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মোহামম্মদ মাহবুবুর রহমান মারুফ ৯০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান খান পেয়েছে ৬৪২ ভোট। সহসভাপতি পদে ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা ৯৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইদুল্লাহ হৃদয় পেয়েছেন ৫৯০ ভোট।

সদস্য পদে জয় পেয়েছেন মো. জাহিদ হোসেন (১৪১৭), হারুন অর রশিদ (১৩৫৫), মো. আলতাফ হোসেন (১৩৩৯), উজ্জল হোসেন (১৩১৭), অ্যাডভোকেট শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব (১২৬২), কাজী আব্দুস সাত্তার (১২২৮), এডভোকেট ইন্দ্রজিৎ সাহা দিপক (৯৯৭)।

বাংলাদেশ সময়: ২৩:৩২:০৭   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ