জামালপুরে ভারতীয় রুপিসহ যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ভারতীয় রুপিসহ যুবক আটক
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫



জামালপুরে ভারতীয় রুপিসহ যুবক আটক

জামালপুরের বকশীগঞ্জের সাতানীপাড়া সীমান্ত থেকে ১৮ হাজার ভারতীয় রুপিসহ মো. আসাদ (২৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সাতানীপাড়া বিওপির সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. আসাদ বকশীগঞ্জ উপজেলার বালু গ্রাম বালুগ্রাম এলাকার মৃত আবু হোসেনের ছেলে।

জামালপুর-৩৫ বিজিবি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি জানান, চোরাচালানি অভিযান পরিচালনার অংশ হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে সাতানীপাড়া এলাকায় ১৮ হাজার ভারতীয় রুপি ও নগদ ২৫০০ টাকাসহ মো. আসাদকে আটক করা হয়। জব্দকৃত ভারতীয় রুপি ও চোরাচালানি মালামালসহ আসামি মো. আসাদকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধে অভিযান চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:২১   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক
ডেঙ্গু মোকাবেলায় সাখাওয়াতের কড়া বার্তা, অবহেলায় অব্যাহতি
ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্প ব্যয়ে বিচারসেবা দেয়ার ক্ষেত্রে গ্রাম আদালত সফল উদ্যোগ : চট্টগ্রামের ডিসি
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী
রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ