আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

প্রথম পাতা » আন্তর্জাতিক » আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
বুধবার, ৭ জুন ২০২৩



আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এ রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ ও হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, ঘূর্ণিঝড়ের গতিপথ এখনও পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিম উপকূল ঘেঁষে উত্তর দিকে অগ্রসর হতে পারে। অথবা এটি উত্তর দিকে অগ্রসর হয়ে বাম দিকে বাঁক নেবে এবং ওমানের দিকে এগিয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে, দেশটির কর্ণাটক, মহারাষ্ট্র, কেরেলা ও গুজরাটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারতের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হলে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই, সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে বাংলাদেশে এর প্রভাব পড়বে কি না, এ নিয়ে এখনও কোনো পূর্বাভাস দেয়নি বাংলাদেশ আহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১১:০৫:০৪   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ