বঙ্গবন্ধুর ৬ দফার সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রামের নাম : চসিক মেয়র

প্রথম পাতা » চট্টগ্রাম » বঙ্গবন্ধুর ৬ দফার সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রামের নাম : চসিক মেয়র
বুধবার, ৭ জুন ২০২৩



বঙ্গবন্ধুর ৬ দফার সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রামের নাম : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত ছয় দফা দাবির সঙ্গে চট্টগ্রামের নাম জড়িয়ে আছে।
বুধবার (৭ জুন) নগরীর লালদীঘির মাঠে ছয় দফা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চসিক মেয়র ও কাউন্সিলরা।
এসময় মেয়র বলেন, বঙ্গবন্ধু তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও চট্টগ্রামের জনগণের বীরত্বের ইতিহাসকে মাথায় রেখে চট্টগ্রামেই প্রথম প্রকাশ্য জনসভার মাধ্যমে ছয় দফা তুলে ধরেন। স্কুলছাত্র থাকা অবস্থায় আমার সরাসরি বঙ্গবন্ধুর সে ঘোষণা শোনার সুযোগ হয়েছিল।
তিনি বলেন, এই ছয় দফা ঘোষণার পর চট্টগ্রামসহ সারা দেশের সচেতন মানুষ বুঝতে পারে, আমাদের স্বাধীনতার লড়াই সন্নিকটে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি আজকে ছয় দফাসহ মুক্তিযুদ্ধে চট্টগ্রামের ব্যাপক অবদানের ইতিহাস অনেকটাই আড়ালে চলে গেছে। তবে বাংলাদেশের স্বাধীনতা এবং ছয় দফার সঙ্গে চট্টগ্রামের নাম সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, গোলাম মো. জোবায়ের, মো. আবদুস সালাম, এম আশরাফুল আলম ও নূর মোস্তফা টিনু।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৩১   ৪৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ