নারায়ণগঞ্জে কোন সন্ত্রাসী মাস্তানের স্থান হবে না : শামীম ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে কোন সন্ত্রাসী মাস্তানের স্থান হবে না : শামীম ওসমান
বুধবার, ৭ জুন ২০২৩



নারায়ণগঞ্জে কোন সন্ত্রাসী মাস্তানের স্থান হবে না : শামীম ওসমান

নারায়ণগঞ্জে কোন শিল্প কারখানায় কেউ ঝুট সন্ত্রাস বা চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।

মঙ্গলবার (৭ জুন) বিকেলে ফতুল্লার বিসিক শিল্পনগরীতে নবনির্মিত একটি সড়কের উদ্বোধন শেষে শিল্প মালিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, নিজের ব্যক্তিগত প্রয়োজনে তিনি কখনো কোন শিল্প মালিককে ফোন করেন না। তবে তার বা তার পরিবারের কারো নাম ব্যবহার করে অথবা দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী চাঁদাবাজি করলে তাদের প্রশ্রয় না দিতে শিল্প মালিকদের অনুরোধ জানান তিনি।

প্রশাসান ব্যবস্থা না নিলে শামীম ওসমান নিজেই সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে শিল্প মালিকদের আশ্বস্ত করেন। শিল্প মালিকদের সকল সমস্যা সমাধানে ঈদুল আযহার পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও শিল্পমন্ত্রীকে এনে আলোচনায় বসার কথাও জানান সংসদ সদস্য শামীম ওসমান।

এতেও সমস্যা সমাধান না হলে বিসিকের সব ধরণের সার্ভিস চার্জ ও কর প্রদান বন্ধ করে দেয়ার ঘোষণা দেন তিনি। এছাড়া মাদক ও কিশোর গ্যাং নির্মূলে দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহবান জানান শামীম ওসমান।

বিসিক শিল্প নগরীর বিভিন্ন সমস্যার বিষয়ে শিল্প মালিকদের উদ্দেশ্য করে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আপনারা ঈদের পর একটি দিন ঠিক করেন। সেই অনুষ্ঠানে আমরা স্বরাষ্টমন্ত্রী ও শিল্পমন্ত্রীকে নিয়ে আসবো। আইনশৃংখলার বিষয়ে স্বরাষ্টমন্ত্রীকে জানাবো এবং বিসিকের সমস্যার বিষয়গুলো শিল্পমন্ত্রীকে বলবো।

তিনি বলেন, বিসিক থেকে হাজার হাজার কোটি টাকা সরকারের কোষাগারে দিবো, কিন্তু আমাদের প্রবলেম সলভ করবেনা তা হবে না। বিসিক যদি আমাদের প্রবলেম সলভ না করে তবে বিসিকের সব সার্ভিস চার্জ ও ট্যাক্স দেয়া আমরা বন্ধ করে দেবো।

তিনি বলেন, নারায়ণগঞ্জে আধুনিকমানের স্কুল, কলেজ, ইউনিভাসিটি, ড্রেন কালভাট সব হবে। কিন্তু মানুষ সচেয়ে বেশী চায় শান্তিতে থাকতে। ব্যবসায়ী কিংবা এক টুকরো জমির মালিক যে-ই হোন না কেন সবাই শান্তিতে বসবাস করতে চায়।

কিন্তু তিনটা মাস্তান এসে যখন তাকে ডিষ্টাব করে, যে মাস্তান শামীম ওসমানের সাথে ছবি তুলে রাস্তায় পোষ্টার টানিয়ে রাখে বা অন্য কোন নেতার সাথে পোষ্টার টানায়, তখন ওই ব্যক্তির কাছে পৃথীবীটা অসহ্য মনে হয়। তাই সবার আগে মানুষ চায় শান্তি।

সন্ত্রাসী মাস্তানদের হুঁশিয়ার করে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে কোন সন্ত্রাসী মাস্তানের স্থান হবেনা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নারায়ণগঞ্জের নিষিদ্ধ পল্লী বন্ধ করতে পারেল সবাই মিলে কাজ করলে কেন ড্রাগস বন্ধ হবেনা। তিনি দলমত নিবিশেষে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সভাপতি মো. হাতেম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ফকির এ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান, বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর সভাপতি মাহবুবুর রহমান স্বপন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান সহ প্রমুখ ।

বাংলাদেশ সময়: ২২:৫০:৪৫   ৬১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ