আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ৩১

প্রথম পাতা » আন্তর্জাতিক » আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ৩১
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩



আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ৩১

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে বৃহস্পতিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৯ বাসযাত্রী নিহত ও ৩১ জন আহত হয়েছে। খবর সিনহুয়ার।
প্রাদেশিক পুলিশের বিবৃতিতে বলা হয় , জাবুল প্রদেশের রাজধানী কালাতে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির সাথে মুখোমুখী সংঘর্ষে হলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শিশু ও মহিলাসহ নয়জন নিহত ও ৩১ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার সকাল থেকে দেশটিতে এটি তৃতীয় সড়ক দুর্ঘটনা। একইদিন আফগানিস্তানের মধ্য বামিয়ান এবং উত্তরাঞ্চলীয় সারি পুল প্রদেশে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ২৪ জন নিহত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
পাহাড়ি ও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার জন্য জরাজীর্ণ রাস্তা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, নিরাপত্তা ব্যবস্থার অভাবকে দায়ী করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৪০   ৩৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ