বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে : পানি সম্পদ উপমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে : পানি সম্পদ উপমন্ত্রী
শনিবার, ১০ জুন ২০২৩



বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে : পানি সম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম এমপি বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বিএনপি বারবার বিঘ্ন সৃষ্টি করতে নতুন নতুন কৌশলে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি নির্বাচন নয়, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। তবে সেই স্বপ্ন কখনো আর বাস্তবে পরিণত হবে না।
আজ শনিবার বিকালে শরীয়তপুরের উত্তর তারা বুনিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শরীয়তপুরের উত্তর তারা বুনিয়ার ৫৫২ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ডান তীর ঘেঁষে সুরেশ্বর চরমোহন থেকে উত্তর তারা বুনিয়ার শেষ সীমান্ত পর্যন্ত ৫.৮ কি. মি. বেড়িবাঁধ ও সোনার বাংলা এভিনিউয়ের চরভাগা অংশের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ।
উপমন্ত্রী আরো বলেন, দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টের জন্য তারা যতই চেষ্টা করুক, কখনও তা সফল হবে না। বিএনপি নির্বাচন, আন্দোলন ও রাজপথে ব্যর্থ হলেও ক্ষমতায় থাকতে তারা দেশের অর্থপাচার এবং লুটপাটে বিশ্বচ্যাম্পিয়ান হয়েছিল। তারা নিজেরা আন্দোলন করতে না পেরে অন্যের কাঁধে ভর করে এবং বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। আন্দোলন করে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই।
তিনি বলেন, বিএনপির আমলে বিদ্যুত ছিলো না, তারা বিদ্যুত নিয়ে কথা বলছে । অথচ, ২০০৬ সালে বিদ্যুৎ চাওয়ায় বিএনপির আমলে ২০ জন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল। নিজেদের সময় বিদ্যুত দিতেই পারেনি, বরং বিদ্যুতের নামে বিভিন্ন স্থানে শুধুমাত্র খুঁটি বসানো হয়েছিলো। এখন বিদ্যুৎ নিয়ে তাদের মুখে বড় বড় কথা মানায় না।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৪৩   ৪৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ