রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে চীনা জাহাজ মোংলায় পৌঁছেছে

প্রথম পাতা » খুলনা » রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে চীনা জাহাজ মোংলায় পৌঁছেছে
শনিবার, ১০ জুন ২০২৩



রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে চীনা জাহাজ মোংলায় পৌঁছেছে

জেলার রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ২৬ হাজার ৬২০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ এম.ভি জে হ্যায়।
শনিবার সকালে বন্দরের হাড়বাড়ীয়ায এলাকায় নোঙ্গর করে জাহাজটি। এর আগে ২১ মে ইন্দোনেশিয়া থেকে ৪৪ হাজার ৬২০ টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি। এই জাহাজ থেকে ১৮ হাজার টন কয়লা চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে লাইটার জাহাজে করে তাপবিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হয়। অবশিষ্ট কয়লা নিয়ে শনিবার সকালে মোংলা বন্দরের হারবাড়িয়ায় পৌছায় জাহাজটি। সকাল থেকেই এ জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার বা কোস্টার জাহাজে করে তাপ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে নেয়া শুরু করেছে।
বিদেশি জাহাজ ‘জে হ্যায়’র স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, কযলা নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ এম.ভি জে হ্যায় ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে। জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হয়েছে।
এর আগে গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম.ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার টন ও ২৯ মে এম.ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ টন কয়লা এসেছিল মোংলা বন্দর হয়ে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড-বিআইএফপিসিএলের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, কেন্দ্রে এখন কয়লা সংকট নেই। আমাদের ২০ হাজার টন কয়লা রয়েছে। এছাড়া ৪৪ হাজার টন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এসে পৌছেছে। আরও ৪৮ হাজার টন কয়লা আমদানির জন্য লেটার অব ক্রেডিট (এলসি) খোলা হয়েছে। খুব শিগগিরই এই কয়লা এসে পৌছাবে। বর্তমানে প্রতিদিন ৩ হাজার টন কয়লার চাহিদা রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, কয়লা সংকটে কিছুদিন কেন্দ্রের উৎপাদন বন্ধ থাকার পরে ১৬ মে আমরা পুনরায় উৎপাদন শুরু করি। বর্তমানে প্রতিদিন ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। আমাদের কেন্দ্র নিরবিচ্ছন্ন উৎপাদনে রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩:৩০:০৯   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ