ইতালি-উরুগুয়ে আজ ফাইনালে মুখোমুখি

প্রথম পাতা » খেলাধুলা » ইতালি-উরুগুয়ে আজ ফাইনালে মুখোমুখি
রবিবার, ১১ জুন ২০২৩



ইতালি-উরুগুয়ে আজ ফাইনালে মুখোমুখি

পর্দা নামতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের। ইতালি ও উরুগুয়ের মধ্যকার ফাইনাল দিয়ে শেষ হবে ২২ দিনব্যাপি টুর্নামেন্ট। আর্জেন্টিনার এস্তাদিও প্লাটা স্টেডিয়ামে রোববার (১১ জুন) দিবাগত রাত ৩টায় ফাইনালে মুখোমুখি হবে দুদল।

স্বপ্নের মতো এই আসর শুরু করেছিল উরুগুয়ে। ইরাকের বিপক্ষে প্রথম ম্যাচে ৪-০ গোলের বড় জয় পায় তারা। কিন্তু পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হার বিশাল হোঁচট হিসেবে ধরা দেয় তাদের কাছে। পরের ম্যাচে তিউনিসিয়াকে কোনোমতে হারিয়ে ‘ই’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বের টিকিট পায় তারা।

নকআউট পর্বে গাম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় উরুগুয়ে। কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ গোলের স্বস্তির জয় পায় দলটি, সেমিফাইনালে তারা হারায় ইসরাইলকে। ইসরাইলের বিপক্ষে উরুগুয়ের জয় ছিল ১-০ গোলে।

অন্যদিকে ইতালিও ‘ডি’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে উঠে আসে। গ্রুপ পর্বে ব্রাজিল ও ডমিনিকান রিপাবলিককে হারালেও নাইজেরিয়ার বিপক্ষে পরাজয় বরণ করে তারা। নকআউটপর্বে একে একে ইংল্যান্ড, কলম্বিয়া ও দক্ষিণ কোরিয়াকে হারায় ইতালি।

শুধু ফাইনাল না, রোববার মাঠে গড়াবে টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিও। যেখানে মুখোমুখি হবে ইসরাইল ও দক্ষিণ কোরিয়া। এ ম্যাচও হবে এস্তাদিও প্লাটা স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

বাংলাদেশ সময়: ১৩:১৪:২৪   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর ১০০তম সৌদি গোল—আল নাসরের দাপুটে জয়
দুই দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ‌১১ই মে
সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল
রাতে বায়ার্ন-পিএসজি মহারণ, জয়ের সমীকরণে এগিয়ে যে
ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের জয় ব্যাটে বলে সমান ফরিদপুরের সন্তান ‌ শিবলী
প্রতি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল ইন্টার
দ্বিতীয় বিভাগ থেকে উঠে এসেই লিগ চ্যাম্পিয়ন সুইস ক্লাব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ