সংসদে ‘বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন বিল, ২০২৩’ উত্থাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে ‘বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন বিল, ২০২৩’ উত্থাপন
বুধবার, ১৪ জুন ২০২৩



সংসদে ‘বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন বিল, ২০২৩’ উত্থাপন

সংসদ ভবন, ১৪ জুন, ২০২৩ : জাতীয় সংসদে আজ ‘বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন বিল, ২০২৩’ উত্থাপন করা হয়েছে।
চিকিৎসা শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের উদ্দেশ্যে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও ওই প্রতিষ্ঠানসমূহের চিকিৎসা শিক্ষা কার্যক্রমকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান এবং চিকিৎসা শিক্ষা প্রদানকারীদের মান নিয়ন্ত্রণ ও তদারকি করার লক্ষে কাউন্সিল প্রতিষ্ঠাসহ আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান প্রণয়ন করার প্রয়োজনীয়তার নিরিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বিলটি সংসদে উত্থাপন করেন।
পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য ১৫ দিনের সময় দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান।
সংসদে উপস্থাপিত এ বিলে বলা হয়েছে, এই আইনের অধীনে একটি অ্যাক্রেডিটেশন কাউন্সিল থাকবে। সেই কাউন্সিলই অ্যাক্রেডিটেশনের বিষয়গুলো দেখভাল করবে ও নীতিমালা প্রণয়ন করবে। এই কাউন্সিল হবে ১৯ সদস্যের। এর জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে অ্যাক্রেডিটেশনের মানদন্ড নির্ধারণ করতে হবে।
বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন এবং এ সংক্রান্ত বিধি-বিধান করতে এই আইনটি অতি প্রয়োজনীয় ও যুক্তিযুক্ত।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৩১   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ